ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইমানুয়েল আদেবায়োরের দুই গোলের সুবাদে রোববার সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এই জয়ের সুবাদে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান ধরে রাখলো তারা।
টটেনহ্যামের অন্য গোলটি রাফায়েল ফন ডার ফার্টের।
৩১ ম্যাচ থেকে টটেনহ্যামের সংগ্রহ ৫৮ পয়েন্ট। আর্সেনালের পয়েন্টও তাই। তবে গোল গড়ে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের ৭৩ ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১।
রোববারের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে লিভারপুলকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪২ঘ.
bdnews24