২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সামনে মিলান-পরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এসি মিলান। গত সপ্তাহে মিলানের মাঠ সান সিরোতে অনুষ্ঠিত প্রথম লেগ গোলশূন্য ভাবে শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এসি মিলান। গত সপ্তাহে মিলানের মাঠ সান সিরোতে অনুষ্ঠিত প্রথম লেগ গোলশূন্য ভাবে শেষ হয়। সেপ্টেম্বরে গ্র“প পর্বে ন্যু ক্যাম্পে ২-২ গোলে ড্র করেছিলো বার্সা ও মিলান। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে বার্সার সামনে এখন টানা পঞ্চম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠার হাতছানি। লিওনেল মেসিকেও হাতছানি দিচ্ছে দুর্দান্ত এক রেকর্ড। আর দুই গোল করলেই চ্যাম্পিয়নস লিগে রুড ফন নিস্টলরয়ের গড়া এক মৌসুমে সর্বোচ্চ ১২ গোলের রেকর্ড ভেঙ্গে ফেলবেন বার্সার আর্জেন্টাইন তারকা। গত মৌসুমেও ১২ গোল করেছিলেন টানা তিন বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান পাওয়া মেসি। কিন্তু সাবেক ডাচ স্ট্রাইকার নিস্টলরয়ের রেকর্ড আর ভাঙ্গতে পারেননি। মঙ্গলবারের গুরুত্বপূর্ণ লড়াই সম্পর্কে বার্সেলোনার ফরোয়ার্ড পেদ্রো বলেন, “মিলান ভালো দল, তাদের অনেক ভালো খেলোয়াড় আছে এবং তারা কঠিন প্রতিপক্ষ।” “তবে আমরাও জয় পেতে মরিয়া। আমাদের নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই। কারণ এক মুহূর্তেই তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম,” যোগ করেন তিনি। ন্যু ক্যাম্পে যে তীব্র লড়াই হবে তা জানাচ্ছেন মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিও। তিনি বলেন, “আমরা ভীষণ কঠিন এক লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছি। তবে এ নিয়ে বাড়তি চিন্তার কিছু নেই। শুধু প্রয়োজন নিজেদের সেরাটা ঢেলে দেয়া।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১২ ঘ.