ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে জোবায়দুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ২৪ সদস্যের কমিটির সব কটি পদই জিতেছে এই প্যানেল।
রোববার জাতীয় ক্রীড়া পরিষদে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
রানা প্যানেলের প্রতিপক্ষ মাহতাব উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়নি। তাই রানা প্যানেলের বিশাল জয়ের পথ সুগম হয়েছে।
নির্বাচনে ৯৫ জন কাউন্সিলরের মধ্যে ৬৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে রানা পেয়েছেন ৬২ ভোট। তার প্রতিপক্ষ মাহতাব উদ্দিন পেয়েছেন মাত্র এক ভোট।
২৪ সদস্যের কমিটি-
সহ-সভাপতি: রুবাইয়াতুল ইসলাম, হেদায়েতুল ইসলাম নান্নু, আলমগীর হোসেন ও আমির হোসেন।
সাধারণ সম্পাদক: জোবায়দুর রহমান রানা।
যুগ্ম সম্পাদক: গোলাম আজিজ জিলানী ও শামসুল আরেফীন।
কোষাধ্যক্ষ: শফিউর রহমান মন্টু।
সদস্য: রাসেল কবির সুমন, কাজী নুর মোহাম্মদ, মোহাম্মদ মুসা, কামরুন্নেসা আশরাফ, রফিকুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, আরমান আহমেদ, রাইসুল আলম, আমিনুল ইসলাম, জহির ইসমাইল রাসেল, শফিউর রহমান, জহিরুল ইসলাম, কবিরুল ইসলাম, উৎপল সরকার, তারেক মাহমুদ ও জাহিদুল হক কচি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০০ঘ.
bdnews24