২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতানিয়ার সঙ্গে এসি মিলানের ড্র

কাতানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতালিয়ান সেরি আ’তে দুটো মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে এসি মিলান। যদিও ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতালিয়ান সেরি আ’তে দুটো মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে এসি মিলান। যদিও ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে জুভেন্তাসের অবস্থান দ্বিতীয়। ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে কাতানিয়া আছে লিগের ৭ নম্বরে। শনিবার ৩৪ মিনিটে রবিনহোর গোলে এগিয়ে গিয়েছিলো এসি মিলানই। ৫৭ মিনিটে কাতানিয়াকে সমতায় ফেরান নিকোলাস ফেদেরিকো স্পোল্লি। এরপর আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৮ঘ.