২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ফাইনালে ব্যর্থ শারাপোভা

আবারো শিরোপা জিততে ব্যর্থ মারিয়া শারাপোভা। শনিবার সনি এরিকসন ওপেনের ফাইনালে পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ান্সকার কাছে ৭-৫, ৬-৪ গেমে হেরে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো শিরোপা জিততে ব্যর্থ মারিয়া শারাপোভা। শনিবার সনি এরিকসন ওপেনের ফাইনালে পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ান্সকার কাছে ৭-৫, ৬-৪ গেমে হেরে গেছেন তিনি। এর আগেও তিনবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছিলেন শারাপোভা। কিন্তু প্রতিবারই হেরে যান এই রুশ তারকা। যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজিত সনি এরিকসন ওপেনে এটিই রাদওয়ান্সকার প্রথম শিরোপা। এ বছর এটি তার দ্বিতীয় এবং সব মিলিয়ে ক্যারিয়ারের নবম ডব্লিউটিএ শিরোপা। অন্যদিকে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক শারাপোভা এ বছর তিনটি প্রতিযোগিতার ফাইনালে উঠলেও শিরোপা জিততে ব্যর্থ হলেন প্রতিবার। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে তার ফাইনালে ব্যর্থ হওয়ার সূচনা। এরপর ইন্ডিয়ান ওয়েলস ওপেনের ফাইনালেও হেরে যান তিনি। দুবারই শারাপোভার প্রতিপক্ষ ছিলো র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। সনি এরিকসন ওপেনের ফাইনালেও ব্যর্থ হওয়ার পর হতাশ শারাপোভা বলেন, “সে (রাদওয়ান্সকা) খুবই ভালো খেলেছে। সে ধারাবাহিক ছিলো এবং আমি অনেক বেশি ভুল করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩৩ঘ.