ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় আরচারি প্রতিযোগিতায় সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তারা ছয়টি সোনা, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে। পাঁচটি সোনা, পাঁচটি রুপা ও তিনটি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ আনসার।
প্রতিযোগিতার ব্যাম্বো বো ইভেন্টের মহিলা এককে বিকেএসপির স্বপ্না ৬-৪ সেটে একই দলের ফারজানা আক্তারকে হারিয়ে সোনা জিতেন। এই ইভেন্টের পুরুষ বিভাগে বিএকএসপির আশিকুজ্জামান ৬-০ সেটে ঢাকা আর্মি আরচারি ক্লাবের রতন মিয়াকে হারান।
রিকার্ভ বো মহিলা এককে আনসারের মাথুই প্র“ মারমা ৬-২ সেট বিকেএসপির হিরা মনিকে হারিয়েছেন। এই ইভেন্টের পুরুষ বিভাগে বিকেএসপির শেখ সজীব ৬-৪ সেটে ঢাকা মিরিনার ইয়াংস ক্লাবের রুমান সানা সুজনকে হারিয়ে সোনা জিতেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমএ মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১৫ঘ.
bdnews24