ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘সবাই মিলে একসাথে হাঁটি এবং উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য’- এই স্লে¬াগান নিয়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় অনুষ্ঠিত হয়েছে ওয়াকথন।
অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে, স্পোর্টস ভিশন, নেচার অ্যাডভেঞ্চার ক্লাব এবং টমি মিয়া ক্রিকেট অ্যাকাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার হয়েছে এই ওয়াকাথন। সারা দেশ থেকে বাছাই করা ১০ জন এবং স্থানীয় ২০ জন ট্র্যাকার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ওয়াপদা রোড টমি মিয়া ক্রিকেট একাডেমি থেকে শুরু হয় ওয়াকাথন। আর শেষ হয় লাউয়াছড়ায় গিয়ে। ওয়াকাথন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
ওয়াকাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন টমি মিয়া ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান টমি মিয়া, অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশনের চেয়ারম্যান ডা. অনুপম হোসেন এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াদুদ মহসিন রুবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৩ঘ.
bdnews24