২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় আরচারিতে বিকেএসপির সোনা জয়

জাতীয় আরচারি প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শুক্রবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে রুপা জিতেছে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় আরচারি প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শুক্রবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে রুপা জিতেছে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা। শনিবার রিকার্ভ ও কম্পাউন্ড বো ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। বিশেষ অতিথি থাকবেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২২ঘ.