২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেস্তে যাওয়ার উপক্রম বাফুফের নির্বাচনী ঐক্য

ভেস্তে যাওয়া উপক্রম হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী ঐক্য। দফায় দফায় বৈঠকের পর বৃহষ্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুইপক্ষ সমোঝোতায় পৌঁছতে না পারায় ঐক্য প্রক্রিয়া বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেস্তে যাওয়া উপক্রম হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী ঐক্য। দফায় দফায় বৈঠকের পর বৃহষ্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুইপক্ষ সমোঝোতায় পৌঁছতে না পারায় ঐক্য প্রক্রিয়া বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমান কমিটির কয়েকজনকে বাদ দিয়ে নতুন প্যানেল সাজানোর কথা উঠে বৃহষ্পতিবার অনুষ্ঠিত দুই পক্ষের মধ্যে এক সভায়। মূলত এই বিষয়টি নিয়েই কাজী সালউদ্দিন ও বাদল রায় গ্র“পের মধ্যে জটিলতা দেখা দেয়। তাছাড়া কমিটিতে নতুন কিছু সদস্যের অর্ন্তভূক্তি নিয়ে জটিলতাটা আরো বাড়ে। এক পর্যায়ে এই বিষটি নিয়ে বাকবিতন্ডাও হয় সভায়। শেষ পর্যন্ত কোন সমঝোতা ছাড়াই শেষ হয় সভা। অবশ্য বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুশের্দী এখনই হাল ছেড়ে দিতে নারাজ। তিনি বলেন, “সময় এখনও বাকি রয়েছে। তাই এখনই হাল ছেড়ে দেয়া ঠিক হবে না।” “কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে এখনো যোগ্য লোক। তাই তাকে সামনে রেখেই নির্বাচনী ঐক্য প্রক্রিয়ার কাজ চলছে,” যোগ করেন সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.