২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ ঘটছে

বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সংগঠনটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সংগঠনটির। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। দেশের খেলাধুলার উন্নয়নে এবং আগামীদিনে ক্রীড়াঙ্গানের অগ্রযাত্রায় সংগঠনটি কাজ করবে। ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সংগঠনটির চেয়ারম্যান এবং মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক আতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান হয়েছেন সংগঠনটির মহাসচিব। স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এএ আদেল ও সাবেক ফুটবল তারকা সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির সংগঠনটির নেতৃত্বে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮২০ঘ.