ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন ওপেনের কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়েছেন মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফ্রান্সের মারিওন বারতোলির কাছে ৩-৬, ৩-৬ গেমে হেরে যান তিনি। সেমিফাইনালের অন্য তিন খেলোয়াড় হলেন, মারিয়া শারাপোভা, ক্যারোলিন ওজনিয়াকি ও আগনিয়েস্কা রাদওয়ান্সকা।
এর মধ্যে ওজনিয়াকি ও রাদওয়ান্সকা উইলিয়ামস পরিবারের দুই বোন ভেনাস ও সেরেনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।
ওজনিয়াকি ৬-৪, ৬-৪ গেমে সেরেনার ও রাদওয়ান্সকা ৬-৪, ৬-১ গেমে ভেনাসের বিপক্ষে জেতেন। আর শারাপোভা ৬-৩, ৬-০ গেমে হারান লি নাকে।
এদিকে ছেলেদের এককে সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। নাদাল ৬-২, ৫-৭, ৬-৪ গেমে জো উইলফ্রিড সোঙ্গাকে ও মারে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে জাঙ্কো টিপসারেভিচকে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৯ ঘ.
bdnews24