২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস হকিতে মোহামেডান চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্রকে। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালের দ্বিতীয়ার্ধে হয়েছে তিনটি গোল। মোহামেডানের পক্ষে প্রথম গোল করেন কামরুজ্জামান রানা। ফিল্ড অ্যাটাক থেকে তিনি গোলটি করেন। ম্যাচের ৫৮ মিনিটে রাসেল মাহমুদ জিমি ব্যবধান দ্বিগুন করেন। টুর্নামেন্টে জিমির এটি ১৪তম গোল। প্রথম ম্যাচে ৬টি, দ্বিতীয় ম্যাচে ৫ টি, তৃতীয় ম্যাচে তিনি ২ টি গোল করেন। ঊষার পক্ষে ৬৪ মিনিটে রাব্বী সালেহীন একমাত্র গোলটি করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত েেক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। বিশেষ অতিি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ.