২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশজনের দল নিয়েও শেখ জামালের জয়

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশজনের দল নিয়েও জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-২ হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশজনের দল নিয়েও জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-২ হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। শেখ রাসেলের এটি টানা চতুর্থ হার। তার চেয়ে বড় কথা, এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ তাদের প্রতিপক্ষ দশজনের দল হয়েছে, অথচ ফায়দা তুলে নিতে পারেনি শেখ রাসেল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। ৮ মিনিটে আনোয়ার হোসেন লক্ষ্যভেদ করেন। শেখ জামাল ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন আনোয়ার (১-০)। দশ মিনিটের ব্যবধানে গোলটি শোধ করে ফেলে শেখ জামাল। গোলদাতা নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন। এনামূল হক শরীফের বাড়ানো বল থেকে কেস্টার বলটি নিয়ে আড়াআড়ি শটে গোল করেন (১-১)। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো এগিয়ে যায় শেখ রাসেল। ৬৩ মিনিটে ক্যামেরুনের স্ট্রাইকার আরনেস্ট অ্যামাকো করেন গোলটি। স্ট্রাইকার ইউসুফের ক্রসে অ্যামাকো আলতো পুশে গোলটি করেন (২-১)। দুই মিনিট পর শেখ জামাল মিডফিল্ডার মোনায়েম খান রাজু লাল কার্ড পেয়ে বেরিয়ে গেলে শেখ রাসেলের জন্য আরো সুবিধা হয়। রাজু দুই হলুদ কার্ডের কারণে লালকার্ড পান। কিন্তু তা হিতে বিপরীত হয়। শেখ জামাল আরো উজ্জীবিত হয়ে ওঠে। আর শেখ রাসেল হজম করে বসে আরো দুটি গোল। ৬৯ মিনিটে কেস্টার শেখ জামালের পক্ষে দ্বিতীয় গোল করেন। ডিফেন্ডার রায়হানের থ্রো েেক শেখ রাসেল গোলরক্ষক বিপ্লব বল নিয়ন্ত্রনে নিতে র্ব্য হলে কেস্টার দুর্দান্ত ব্যকভলিতে বলটি জালে জড়ান (২-২)। ৮১ মিনিটে ডিফেন্ডার আতিকুর রহমান মিশু শেখ জামালের পক্ষে জয়সূচক গোলটি করেন। কেস্টারের ক্রসে মিশুর দুর্দান্ত সাইডভলি ঠিকানা বল খুঁজে পায় শেখ রাসেল জাল। এই জয়ে শেখ জামালের সংগ্রহ ৮ ম্যাচে ১০ পয়েন্ট। তাদের অবস্থান তৃতীয়। সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান পঞ্চম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১৫ঘ.