২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারের সহজ জয়

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার সহজেই জিতেছে ফেনী সকার ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার সহজেই জিতেছে ফেনী সকার ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। ম্যাচের ৭৭ মিনিটে পাওলিনের গোলে এগিয়ে যায় সকার ক্লাব। খেলার দুই মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুন করেন রোল্যান্ড। এই জয়ে ৬ ম্যাচে সকার ক্লাবের সংগ্রহ ৫ পয়েন্ট। তাদের অবস্থান দশম। আর সমান খেলায় সমান পয়েন্ট নিয়েও তলানিতে আছে রহমতগঞ্জ। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আবাহনী রয়েছে শীর্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ