২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি প্রেসিডেন্টস কাপে শেখ জামাল

গত বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার সুযোগ পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৩-১৩ মে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার সুযোগ পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৩-১৩ মে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের ‘এ’ গ্র“পে খেলবে শেখ জামাল। তাদের প্রতিপক্ষ থাকছে পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাব, চাইনিজ তাইপের তাইওয়ান পাওয়ার কোম্পানি ও মঙ্গোলিয়ার আরর্চিম ফুটবল ক্লাব। ৮ মে শেখ জামাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে তাইওয়ান পাওয়ার কোম্পানির সঙ্গে। লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ১০ মে দ্বিতীয় ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ থাকছে পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাব। আর ১২ মে তৃতীয় ও শেষ ম্যাচে শেখ জামাল খেলবে আরর্চিম ফুটবল ক্লাবের সঙ্গে। এরআগে টানা তিনবার আবাহনী লিমিটেড প্রেসিডেন্টস কাপে খেলেছিল। পেশাদার লিগের প্রথম তিনটি আসরে চ্যাম্পিয়ন হওয়ায় তারা প্রেসিডেন্ট কাপে খেলার সুযোগ পায়। অবশ্য যে কারণে শেখ জামাল প্রেসিডেন্টস কাপে খেলছে, তাতে রয়েছে কলঙ্কের দাগ। পাতানো ম্যাচ খেলে তারা বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। তদন্তে প্রমানিত হওয়ায় এর জন্য তাদের ২০ লাখ টাকা জরিমানাও গুনতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১০ঘ.