২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনি এরিকসনের চতুর্থ রাউন্ডে নাদাল

চেকপ্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সনি এরিকসন ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেকপ্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সনি এরিকসন ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন রাফায়েল নাদাল। হেরে গেছেন চেকপ্রজাতন্ত্রের তারকা টেনিস খেলোয়াড় টমাস বার্দাইচও। বুলগেরিয়ার গ্রিগোর দিমিত্রোভের কাছে ৩-৬, ৬-২, ৪-৬ গেমে হেরে যান তিনি। এদিকে মেয়েদের এককে কানাডার আলেকসান্দ্রা ওজনিয়াকিকে ৪-৬, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ভেনাস উইলিয়ামস। সেখানে তিনি মুখোমুখি হবেন আনা ইভানোভিচের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৪ ঘ.