২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বিপক্ষে চমকের অপেক্ষায় অ্যাপোয়েল

সাইপ্রাস থেকে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে আগেই ইতিহাসের অংশ হয়ে গেছে অ্যাপোয়েল নিকোসিয়া। মঙ্গলবার শেষ আটের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। অন্য ম্যাচে বেনফিকার মুখোমুখি হতে এরই মধ্যে পর্তুগাল উড়ে গেছে শেষ আটে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাইপ্রাস থেকে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে আগেই ইতিহাসের অংশ হয়ে গেছে অ্যাপোয়েল নিকোসিয়া। মঙ্গলবার শেষ আটের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। অন্য ম্যাচে বেনফিকার মুখোমুখি হতে এরই মধ্যে পর্তুগাল উড়ে গেছে শেষ আটে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি চেলসি। রেকর্ড নয় বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা রিয়াল স্বাভাবিকভাবেই ওই ম্যাচে এগিয়ে। তবে এখন পর্যন্ত চমক দেখিয়ে আসা অ্যাপোয়েল যদি নিজেদের মাঠে রিয়ালকে চমকে দেয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে শেষ ষোল দলের প্রতিযোগিতায় নাপোলির বিপক্ষে প্রায় হেরে যাওয়া লড়াই জিতে শেষ আঠে উঠে এসেছে চেলসি। সেই সঙ্গে বাঁচিয়েছে ইংল্যান্ডের সম্মান। রাশিয়ার দল জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষেও প্রথম লেগে হেরে যাওয়ার পর ফিরতি লেগে জিতে শেষ আটে বেনফিকা। তাই হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাসই দিচ্ছে ওই ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৫ ঘ.