২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে যাচ্ছে বাফুফের নির্বাচন

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। গঠনতন্ত্রের দুটি গুরুত্বপূর্ন বিষয়ে সংশোধনী আনতে বিশেষ সাধারণ সভার প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন অন্তত ১৫ দিন সময়ের। যে কারণে পেছাতে পারে বাফুফের নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। গঠনতন্ত্রের দুটি গুরুত্বপূর্ন বিষয়ে সংশোধনী আনতে বিশেষ সাধারণ সভার প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন অন্তত ১৫ দিন সময়ের। যে কারণে পেছাতে পারে বাফুফের নির্বাচন। রোবাবাব দীর্ঘ পাঁচ ঘন্টার সভায় এই বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফের নির্বাহী কমিটি। সোমবার মূলতবি সভা থেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে সিদ্ধান্ত হয়েছিল ২৮ এপ্রিল হবে বাফুফের নির্বাচন। এখন এই তারিখে নির্বাচন আয়োজন করা বাফুফের জন্য একরকম কঠিনই বটে। কারণ বাফুফের ঘঠনতন্ত্রের দুটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তা হলো- কাউন্সিলর না হয়েও যে কেউ বাফুফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে কিনা এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। এই বিষয়গুলো বাফুফের গঠনতন্ত্রে পরিস্কার নয়। তাই সংশোধনী আনা প্রয়োজন বলে মনে করছে বাফুফের নির্বাহী কমিটি। বাফুফের গত নির্বাচনে শুধুমাত্র কাউন্সিলররা প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেয়েছিল। আর নির্বাহী কমিটির সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অবশ্য তাদের মনোনীত ব্যক্তিরা ভোটদিতে পেরেছিলো। আর এ কারণেই সংশোধনী আনা প্রয়োজন বলে মনে করছে নির্বাহী কমিটি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য মনে করছেন ২৮ এপ্রিলই নির্বাচন হওয়া উচিত। এ ব্যাপারে তিনি বলেন, “আমি এখনো পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন করার পক্ষে। কিন্তু আমি চাইলেতো আর হবে না। বাফুফের নির্বাহী কমিটি যে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে।” বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “ নির্বাচনের কার্যক্রম এগুচ্ছে ২৮ এপ্রিলকে সামনে রেখেই। প্রয়োজন হলে পেছাতেও পারে নির্বাচন।” নির্বাচন পেছালে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) কোন বাধা আসবে কিনা? এ ব্যাপারে বাফুফের সাবেক সধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আনোয়ারুল হক হেলাল বলেন, “আসলে বিষয়টা বাফুফের নিজস্ব। তাই ফিফা নাকগলাবে বলে মনে হয় না। বড় রকমের কোন জটিলতা দেখাদিলে সে ক্ষেত্রে হয়তো তারা ভাববে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১৫ঘ.