২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতলেও চোট নিয়ে দুশ্চিন্তায় মিলান

পিছিয়ে পড়েও জ­াতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে শনিবার এসি মিলান ২-১ গোলে হারিয়েছে এস এ রোমাকে। এই জয় সেরি আ শিরোপা ধরে রাখার পথে মিলানকে আরো একধাপ এগিয়ে দিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও জ­াতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে শনিবার এসি মিলান ২-১ গোলে হারিয়েছে এস এ রোমাকে। এই জয় সেরি আ শিরোপা ধরে রাখার পথে মিলানকে আরো একধাপ এগিয়ে দিলো। ২৯ খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে এসি মিলান। এক ম্যাচ কম খেলা জুভেন্তাস ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ৪৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে এস এ রোমা। নিজেদের মাঠে ৪৪ মিনিটে প্রতিপক্ষ স্ট্রাইকার পাবলো ওসভালদোর গোলে পিছিয়ে পড়ে মিলান। তবে বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি রোমা। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান ইব্রাহিমোভিচ। ৮৩ মিনিটে জয়সূচক গোলটিও আসে তার পা থেকেই। ২২ গোল নিয়ে ইব্রাহিমোভিচই লিগ শীর্ষ গোলদাতা। তবে এই ম্যাচ জিতলেও মিলানের জন্য দুঃসংবাদ, উরুর চোটে পড়েছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। ফলে বুধবার নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাকে ছাড়াই বার্সেলোনার মুখোমুখি হতে হবে মিলানকে। অন্য ম্যাচে পালের্মোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উদিনেসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪২ ঘ.