ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি চেলসির প্রতিযোগিতাটির আগামী আসরে অংশগ্রহণই অনিশ্চয়তার মুখে পড়েছে। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোল শূন্য ড্র করায় ৩০ খেলায় চেলসির পয়েন্ট এখন ৫০। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে টটেনহ্যাম।
পয়েন্ট তালিকার শীর্ষ চার দল চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে অংশগ্রহণের সুযোগ পাবে।
স্ট্যামফোর্ড ব্রিজে গোলের সবচেয়ে সেরা সুযোগটি নষ্ট করেন চেলসি স্ট্রাইকার হুয়ান মাতা। তার ফ্রিকিক টটেনহ্যামের বারের ওপর দিয়ে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫১ ঘ.
bdnews24