ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোর্টে অনিয়মিত হলেও এখনো যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিলেন এক সময়ে মেয়েদের র্যাংকিং সেরা খেলোয়াড় ভেনাস উইলিয়ামস। সনি এরিকসন ওপেনের দ্বিতীয় রাউন্ডে উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকে ৬-৪, ৪-৬, ৬-০ গেমে হারান তিনি।
অসুস্থতার কারণে অগাস্টে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পর এই প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন নয়টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ভেনাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০২ ঘ.
bdnews24