২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান সোমিফাইনালে

স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। শনিবার গ্র“প পর্বের শেষ খেলায় তারা ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। শনিবার গ্র“প পর্বের শেষ খেলায় তারা ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। মোহামেডানের জয়ের নায়ক জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। তিনি হ্যাটট্রিক সহ পাঁচ গোল করেন। রিমন কুমার ঘোষ করেন অপর গোলটি। দুই খেলায় জিতে মোহামেডান ৬ পয়েন্ট পেয়ে ‘ক’ গ্র“প চ্যাম্পিয়ন এবং সেনাবাহিনী ৩ পয়েন্ট পেয়ে গ্র“প রানার্সআপ হয়। আর ঊষা ক্রীড়াচক্র হয়েছে ‘খ’ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ বিমানবাহিনী হয়েছে রানার্সআপ। রোববার প্রথম সেমিফাইনালে মোহামেডান ও বাংলাদেশ বিমানবাহিনী মুখোমুখি হবে। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে লড়াইয়ে নামবে ঊষা ও সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১৫ঘ.