২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে জুভেন্তাসের মুখোমুখি নাপোলি

বুধবার ফিরতি লেগে সিয়েনাকে ২-০ গোলে হারিয়ে ৩-২ অগ্রগামিতায় ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে নাপোলি। আগামী ২০ মে অনুষ্ঠেয় ফাইনালে নাপোলির প্রতিপক্ষ জুভেন্তাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার ফিরতি লেগে সিয়েনাকে ২-০ গোলে হারিয়ে ৩-২ অগ্রগামিতায় ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে নাপোলি। আগামী ২০ মে অনুষ্ঠেয় ফাইনালে নাপোলির প্রতিপক্ষ জুভেন্তাস। ১৯৯৭ সালের পর এই প্রথম ইতালিয়ান কাপের ফাইনালে উঠলো নাপোলি। গত মাসে সিয়েনার মাঠে প্রথম লেগ ২-১ গোলে হেরে গিয়েছিলো নাপোলি। বুধবারও প্রথম গোলটি আসে সিয়েনার এক খেলোয়াড়ের পা থেকেই। তবে গোলটি ছিলো আত্মঘাতী! ম্যাচের একাদশ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সিয়েনার মিডফিল্ডার সিমোনে ভেরগাসসোলা। ৩২ মিনিটে স্ট্রাইকার এডিসন কাভানি ২-০ গোলে এগিয়ে দেন নাপোলিকে। শেষ পর্যন্ত এই অগ্রগামিতা ধরে রেখে ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫৪ঘ.