২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্তাস

মিরকো ভুসিনিচের অতিরিক্ত সময়ের গোলে ৪-৩ অগ্রগামিতায় এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে জুভেন্তাস। ২০০৪ সালের পর এই প্রথম ইতালিয়ান কাপের ফাইনালে উঠলো তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিরকো ভুসিনিচের অতিরিক্ত সময়ের গোলে ৪-৩ অগ্রগামিতায় এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে জুভেন্তাস। ২০০৪ সালের পর এই প্রথম ইতালিয়ান কাপের ফাইনালে উঠলো তারা। জুভেন্তাস অ্যারেনায় মঙ্গলবার ফিরতি লেগে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-১ গোলে এগিয়ে ছিলো সেরি আ চ্যাম্পিয়ন মিলান। গত মাসে মিলানের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে একই ব্যবধানে জিতেছিলো জুভেন্তাস। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতার কারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে ভুসিনিচ গোল করেন। আর কোনো গোল না হওয়ায় এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত জুভেন্তাস পৌঁছে যায় ফাইনালে। এর আগে নিজের শেষ মৌসুম খেলতে নামা ৩৭ বছর বয়সী আলেসান্দ্রো দেল পিয়েরো ২৮ মিনিটে এগিয়ে দেন জুভেন্তাসকে। ৫১ মিনিটে মিলানকে সমতায় ফেরান লেফট ব্যাক জামেল মেসবাহ। ৮১ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে মিলানের দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় ম্যাক্সি লোপেজ। ইতালিয়ান কাপের ফাইনাল হবে ২০ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৪ ঘ.