২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের গোল উৎসব

স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় নিজেদের সূচনা ম্যাচে গোল উৎসব করেছে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় নিজেদের সূচনা ম্যাচে গোল উৎসব করেছে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশকে। দলবদলের পর মৌসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেই মোহামেডান খেলোয়াড়রা ছিল উজ্জিবীত। বিশেষ করে তরাকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি একাই প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছেন। জিমি ডাবল হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। ফিল্ড অ্যাটাক থেকে ৫টি এবং পেনাল্টি কর্নার থেকে একটি গোল করেন তিনি। ম্যাচের ৩ মিনিটে সূচনা গোল করেন তিনি। বাকি পাঁচটি গোল করেন ম্যাচের ১১, ১৩, ৩৪, ৪৬, ৫০ মিনিটে। অন্য দুটি গোল করেন মামুনুর রহমান চয়ন। দুটি গোলই তিনি করেছেন পেনাল্টি কর্নার থেকে ম্যাচের ২৮ ও ৫৫ মিনিটে। মোহামেডান কোচ হোসেন ইমাম শান্টা দলের এই জয়ে খুব একটা সন্তুষ্ট নন। তিনি বলেন, “ভালো খেলেছে দল। অবশ্য আরো ভালো খেলতে পারতো। অনুশীলন করার খুব একটা সময় না পাওয়ায় মূলত খুব বেশি ভালো খেলতে পারেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৪০ঘ