ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় সহজ জয় পেয়েছে ঊষা ক্রীড়াচক্র। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে।
১৪ মিনিটে আফসার উদ্দিনের গোলে এগিয়ে যায় ঊষা। এরপর খোরশেদুজ্জামান, রাব্বি সালেহীন ও হাসান জোবায়ের নিলয়ের গোলে জয় নিশ্চিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৮ঘ.
bdnews24