২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার ও আজারেঙ্কা চ্যাম্পিয়ন

বিএনপি পারিবাস ওপেনের পুরুষ একেকের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। আর মেয়েদের এককের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে আবারো হেরে গেছেন মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি পারিবাস ওপেনের পুরুষ একেকের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। আর মেয়েদের এককের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে আবারো হেরে গেছেন মারিয়া শারাপোভা। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভাকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন আজারেঙ্কা। সেই সঙ্গে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষেও ওঠেন তিনি। রোববারের ফাইনালে ওই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ছিলো শারাপোভার সামনে। কিন্তু উল্টো ২-৬, ৩-৬ গেমে হেরে যান র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা এই রুশ তারকা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া যুক্তরাষ্ট্রের জন ইসনার ফাইনালে আর পেরে ওঠেননি। ৭-৬, ৬-৩ গেমে ইসনারকে হারিয়ে চতুর্থবারের মতো টুর্নামেন্টের শিরোপা জেতেন ফেদেরার। বিএনপি পারিবাস ওপেনে তিনিই এখন সবচেয়ে সফল। ম্যাচ শেষে ফেদেরার বলেন, “আমার জন্য এই জয় অনেক বড়। কারণ আমি এখন টেনিস-জীবনের সেরা সময়ে নেই।” রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার গত দুই বছর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। তবে সর্বশেষ ৮টি এটিপি টুর্নামেন্টের ৬টিরই শিরোপা জিতে সেরা সময়ে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। গ্র্যান্ড স্লামে তার সর্বশেষ সাফল্য ২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৮ঘ.