২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের সেমিফাইনালে চেলসি-লিভারপুল

২৬ ম্যাচের গোল-খরা কাটিয়ে রোববার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছেন ফার্নান্দো তোরেস। সুবাদে লিস্টার সিটিকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চেলসি। অন্য কোয়ার্টার ফাইনালে স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে চেলসির সঙ্গী লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৬ ম্যাচের গোল-খরা কাটিয়ে রোববার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছেন ফার্নান্দো তোরেস। সুবাদে লিস্টার সিটিকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চেলসি। অন্য কোয়ার্টার ফাইনালে স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে চেলসির সঙ্গী লিভারপুল। ওয়েম্বলিতে দুটো সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ এপ্রিল। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১২ মিনিটে চেলসিকে এগিয়ে দেন গ্যারি ক্যাহিল। এরপর ১৮ মিনিটে সলোমন কালু, ৬৭ ও ৮৫ মিনিটে তোরেস এবং সংযোজিত সময়ে রাউল মেইরেলেস গোল করেন। লিস্টারের গোল দুটো জারমেইন বেকফোর্ড ও বেন মার্শালের। সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার-বোল্টন ওয়ান্ডারার্স ম্যাচের বিজয়ীরা। শনিবার দুদলের কোয়ার্টার ফাইনাল চলার সময় হৃদযন্ত্রে সমস্যার কারণে হঠাৎ করেই মাঠের মধ্যে পড়ে যান বোল্টনের মিডফিল্ডার ফ্যাব্রিক মুয়াম্বা। সঙ্গে-সঙ্গে খেলা স্থগিত করা হয়। এখন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন মুয়াম্বা। ম্যাচটি আবার কবে হবে তা এখনো ঠিক হয়নি। অ্যানফিল্ডে ২৩ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন লুই সুয়ারেজ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ উপভোগ করতে পারেনি স্বাগতিকরা। চার মিনিট পরই স্টোক সিটিকে সমতায় ফেরান দীর্ঘদেহী স্ট্রাইকার পিটার ক্রাউচ। ৫৭ মিনিটে লিভারপুলের জয়সূচক গোলটি করেন স্টুয়ার্ট ডাউনিং। শেষ চারে লিভারপুলের প্রতিপক্ষ এভারটন-সান্ডারল্যান্ড ম্যাচের বিজয়ী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২৯ঘ.