২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মুখোমুখি ফেদেরার ও ইসনার

বৃষ্টি বিঘিœত ম্যাচে রাফায়েল নাদালকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে উঠে গেছে রজার ফেদেরার। অন্য সেমিফাইনালে র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচকে ৭-৬, ৩-৬, ৭-৬ গেমে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন জন ইসনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টি বিঘিœত ম্যাচে রাফায়েল নাদালকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে উঠে গেছে রজার ফেদেরার। অন্য সেমিফাইনালে র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচকে ৭-৬, ৩-৬, ৭-৬ গেমে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন জন ইসনার। ফাইনাল খেলা রোববার। শনিবার রাতের প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ইসনার প্রথম সেট টাইব্রেকারে জিতে নিলেও দ্বিতীয় সেট সহজেই জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। কিন্তু তৃতীয় সেটে আবারো টাইব্রেকারের জিতে যান র‌্যাংকিংয়ে ১১ নম্বরে থাকা ইসনার। আর গত দুই সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কোনো প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে গেলেন জোকোভিচ। এদিকে বৃষ্টির কারণে প্রায় তিন ঘন্টা পর শুরু হয় নাদাল-ফেদেরার দ্বৈরথ। ঠান্ডা ও ঝড়ো বাতাস মোকাবেলা করে খেলতে হয়েছে সাবেক এই দুই র‌্যাংকিং সেরা খেলোয়াড়কে। প্রতিযোগিতার শুরু থেকেই ঠান্ডার কারণে অসুস্থ বোধ করা ফেদেরার জয়ের পর বলেন, “মানসিকভাবে আমার হারানো কিছু ছিলো না। আমি কল্পনাও করিনি এত ভালো খেলতে পারবো। ক্যারিয়ারে এতবড় জয় তুলে নেয়া সত্যিই একটু অন্য রকম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩১ ঘ.