ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) লিগে টানা চারটি ড্রয়ের পর শনিবার ফিওরেন্তিনার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে জুভেন্তাস। এদিকে সেরি আ’র অন্য ম্যাচে পার্মাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান।
২৮ খেলা ৬০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে এসি মিলান। সমান খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে তার পরেই জুভেন্তাস।
লিগে এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত জুভেন্তাস গত চার ম্যাচে ড্র করায় বেশ চাপ নিয়েই খেলতে গিয়েছিলো ফিওরেন্তিনার মাঠে। মিরকো ভুচিনিচ ১৫ মিনিটে গোল করে জুভেন্তাসকে এগিয়ে নেন। তবে স্বাগতিকরা তার থেকেও বড় বিপদে পড়ে ২১ মিনিটে, স্ট্রাইকার আলেসিও সেরসি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে। দশ জনের দলে পরিণত হওয়া ফিওরেন্তিনার পক্ষে অতিথিদের সামলানো আর সম্ভব হয়নি। ২৮ মিনিটে ভিদাল পার্দো, ৫৫ ক্লাউদিও মারচিসিও, ৬৭ মিনিটে আন্দ্রেয়া পির্লো ও ৭২ মিনিটে সিমোনে পাদইন গোল করলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস।
এদিকে ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এসি মিলানকে এগিয়ে নেন জাতান ইব্রাহিমোভিচ। ৫৫ মিনিটে ইমানুয়েলসনের ব্যবধান দ্বিগুণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৮ ঘ.
bdnews24