ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবারের প্রতিযোগিতায় ৬টি দল অংশ নিচ্ছে।
গতবারের চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব এবং আবাহনী লিমিটেড অংশ নিচ্ছে না এবার।
প্রতিযোগিতার ছয়টি দল হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, ঊষা ক্রীড়াচক্র, বাংলাদেশ বিমানবাহিনী ও বর্ণক সমাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৫ঘ.
bdnews24