২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মুখোমুখি আজারেঙ্কা-শারাপোভা

বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে উঠেছেন মেয়েদের র‌্যাংকিংয়ে এক ও দুই নম্বরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা। ফাইনাল হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে উঠেছেন মেয়েদের র‌্যাংকিংয়ে এক ও দুই নম্বরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা। ফাইনাল হবে রোববার। প্রথম সেমিফাইনালে বেলারুশের আজারেঙ্কা ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। দ্বিতীয় সেমিফাইনালের মাঝপথে চোটের কারণে সার্বিয়ার আনা ইভানোভিচ সরে দাঁড়ালে ফাইনালে উঠে যান রাশিয়ার শারাপোভা। প্রথম সেট শারাপোভা জিতেছিলেন ৬-৪ গেমে। এদিকে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ফেদেরার ৬-৩, ৬-২ গেমে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোকে ও নাদাল ৪-৬, ৭-৫, ৬-৪ গেমে পোর্তোর স্বদেশী ডেভিড নালবানদিয়ানকে হারিয়েছেন। শনিবার সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ ফেদেরার। অন্য সেমিফাইনালে লড়বেন নোভাক জোকোভিচ ও জন ইসনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০০ঘ.