২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল এপ্রিলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলের তারিখ ঠিক হয়েছে। ২০-২৬ এপ্রিল নতুন করে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা বেধে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলের তারিখ ঠিক হয়েছে। ২০-২৬ এপ্রিল নতুন করে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা বেধে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহষ্পতিবার রাতে বাফুফের পেশাদার লিগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আর চ্যাম্পিয়নশীপ লিগের মধ্যবর্তী দলবদলের তারিখ বাড়ানো হয়েছে। ১৩-২০ মার্চের পরিবর্তে ১৩-২৫ মার্চ এই দলবদল হবে। আর কক্সবাজারে চ্যাম্পিয়নশীপ লিগ শুরু হবে ৩০ মার্চ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.