২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ও ম্যান সিটির বিদায়

ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার শেষ ষোল দলের ফিরতি লেগের খেলায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যান ইউ। আর নিজেদের মাঠে ম্যান সিটি ৩-২ গোলে জিতলেও দুই লেগ মিলে ব্যবধান ৩-৩ হওয়ায় প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে শেষ আটে উঠে গেছে স্পোর্টিং লিসবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার শেষ ষোল দলের ফিরতি লেগের খেলায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যান ইউ। আর নিজেদের মাঠে ম্যান সিটি ৩-২ গোলে জিতলেও দুই লেগ মিলে ব্যবধান ৩-৩ হওয়ায় প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে শেষ আটে উঠে গেছে স্পোর্টিং লিসবন। প্রথম লেগে নিজেদের মাঠে পর্তুগালের দল লিসবন ১-০ গোলে হারিয়েছিলো ম্যান সিটিকে। ফিরতি লেগেও প্রতিপক্ষের মাঠে শুরুতে ২-০ গোলে এগিয়ে গিয়েছিলো লিবসনই। মাতিয়াস ফার্নান্দেজ ৩৩ ও রিকি ভন ৪০ মিনিটে গোল দুইটি করেন। তবে সার্জিও অ্যাগুয়েরো ৬০ ও ৮২ মিনিটে দুই গোল ও ৭৫ মিনিটে মারিও বালোতেল্লির পেনাল্টি গোলে শেষ পর্যন্ত জেতে রবার্তো মানচিনির দলই। কিন্তু সেই জয়কে ছাপিয়ে যায় কোয়ার্টার ফাইনালে না উঠতে পারার হতাশা। এদিকে গত সপ্তাহে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম লেগে স্পেনের দল বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় অনেকটাই পিছিয়ে পড়েছিলো ম্যান ইউ। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে তাদের সামনে ছিলো কঠিন পরীক্ষা। যদিও এদিন আলেক্স ফার্গুসনের দলেকে খুঁজেই পাওয়া যায়নি। ২৩ মিনিটে ফার্নান্দো লরেন্ত তোরেস ও ৬৫ মিনিটে ওসকার দে মার্কোসের দুই গোলে এগিয়ে যায় বিলবাও। ৮০ মিনিটে ওয়েইন রুনির গোল দলের জন্য কোনো সান্ত্বনা খুঁজে আনতে পারেনি। বরং ৩৫ বছর পর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠার আনন্দে মেতে ওঠেন বিলবাওয়ের খেলোয়াড়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫৮ ঘ.