২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যকৃৎ প্রতিস্থাপন করাতে হবে আবিদালকে

যকৃৎ প্রতিস্থাপন করাতে হবে বার্সেলোনার ডিফেন্ডার এরিক আবিদালকে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে স্পেনের লা লিগার চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যকৃৎ প্রতিস্থাপন করাতে হবে বার্সেলোনার ডিফেন্ডার এরিক আবিদালকে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে স্পেনের লা লিগার চ্যাম্পিয়নরা। বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়, “কয়েক সপ্তাহের মধ্যেই যকৃৎ প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করাতে হবে আবিদালকে। এক বছর আগে যখন তার চিকিৎসা শুরু হয়েছিলো, তখনই তাকে এ ব্যাপারে জানানো হয়েছিলো।” গত বছরের ১৭ মার্চ যকৃতের টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছিলো আবিদালকে। সফল অস্ত্রোপচার শেষে ২৮ মে লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেন ফ্রান্সের এই ডিফেন্ডার। ওই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। তবে ৩২ বছর বয়সী আবিদাল আবার কবে মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে বার্সেলোনা কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৫ঘ.