ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি পারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।
চতুর্থ রাউন্ডে জোকোভিচ ৬-০, ৬-৭, ৬-২ গেমে স্পেনের পাবলো আনদুজারকে, নাদাল ৬-৩, ৬-২ গেমে আলেকজান্দর দোলগোপোলোভকে ও ফেদেরার ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে ব্রাজিলের থমাজ বেলুচ্চিকে হারিয়েছেন।
প্রতিযোগিতায় মেয়েদের এককে আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে সেমিফাইনালে উঠেছেন র্যাংকিংয়ে সবার ওপরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। তবে হেরে গেছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন চীনের লি না। অ্যাঞ্জেলিক কেরবারের কাছে ৪-৬, ২-৬ গেমে হেরে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৬ঘ.
bdnews24