২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ অক্টোবরে

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পোল্যান্ডের রক্ল শহরে জাপানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ১৬ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পোল্যান্ডের রক্ল শহরে জাপানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ১৬ অক্টোবর। ইউরোর গ্র“প পর্বের তিনটি খেলা হবে এই শহরে। প্রতিযোগিতাটি যৌথভাবে ইউক্রেন ও পোল্যান্ডে শুরু হবে ৮ জুন, শেষ হবে ১ জুলাই। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রক্ল শহরের মেয়র রাফাল দুতকিয়েবিৎস বলেন, “ব্রাজিল ও জাপান ইউরোপে খেলতে চেয়েছে। আর আমাদের এই শহরটি দেশ দুটোর মাঝামাঝি জায়গায় অবস্থিত বলে আমরা ভাগ্যবান।” “ইউরোর খেলা জুনে শেষ হয়ে যাওয়ার পর লোকজন যে আরো জমজমাট খেলা দেখতে চাইবেন, সে ব্যাপারে আমরা বাজি ধরতে পারি, ” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৭ ঘ.