২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেরার্ডের তিন গোলে লিভারপুলের জয়

অলৌকিক কিছু না ঘটলে শীর্ষ চারে জায়গা করে নেয়া লিভারপুলের জন্য অসম্ভব। তাতে কি, স্টক সিটির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালের আগে শেষ মহড়াটা তো সেরে নেয়া হলো মনের মতো করে। সেই সঙ্গে স্টিভেন জেরার্ডও প্রিমিয়ার লিগে তার চার শ’তম ম্যাচকে স্বরণীয় করে রাখলেন হ্যাট্রিক করে। মঙ্গলবার এভারটনকে হারায় তার দল ৩-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলৌকিক কিছু না ঘটলে শীর্ষ চারে জায়গা করে নেয়া লিভারপুলের জন্য অসম্ভব। তাতে কি, স্টক সিটির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালের আগে শেষ মহড়াটা তো সেরে নেয়া হলো মনের মতো করে। সেই সঙ্গে স্টিভেন জেরার্ডও প্রিমিয়ার লিগে তার চার শ’তম ম্যাচকে স্বরণীয় করে রাখলেন হ্যাট্রিক করে। মঙ্গলবার এভারটনকে হারায় তার দল ৩-০ গোলে। অ্যানফিল্ডে খেলার ৩৪ মিনিটে দেখার মতো একটা গোল দেন জেরার্ড। তার শট জালে আশ্রয় নেয় রক্ষণভাগের তিন খেলোয়াড় ও গোলরক্ষকের মাথার উপর দিয়ে, বাঁক নিয়ে। পরের দুটো গোলও তার নামের পাশে লেখা হয়েছে ঠিকই, কিন্তু কাগজ-পত্র তো আর সব কথা বলে না। বস্তুতপক্ষে, লুই সুয়ারেজের চমৎকার পায়ের কাজে লাভবান হন ইংল্যান্ডের মাঝমাঠের এই খেলোয়াড়। খেলার ৫১ মিনিটে সুযারেজ এতো সুন্দর করে বল বানিয়ে দেন যে জেরার্ডের কাজ হয়ে দাঁড়ায় কেবল টোকা দিয়ে তা জালে পাঠিয়ে দেয়া। এই কাজটা করতে মোটেও অসুবিধা হয়নি তার। জেরার্ড তার তৃতীয় গোলটা করেন যোগ করা সময়ে। এবারো সতীর্থকে সহজে গোল করার সুযোগ করে দেন সুয়ারেজ। এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল হবে রোববার। খেলা শেষে সুয়ারেজ বলেন, “এভারটনকে হারানো আমাদের জন্য সব সময় বিশেষ কিছু। তাই আমার তিন গোলও আমার কাছে বাড়তি কিছু।” একে চমৎকার দলীয় পারফরম্যান্স বলে অভিহিত করে তিনি বলেন, “খেলা থেকে আমরা যা পেতে চেয়েছিলাম, তার সব কিছুই পেয়েছি।” লিভারপুল ২৮ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে আছে তালিকার সপ্তম স্থানে। আর পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে এভারটন। চতুর্থ দল আর্সেনালের পয়েন্ট ৫২। ঠিক এক পয়েন্ট এগিয়ে আছে তৃতীয় দল টটেনহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ৬৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। দ্বিতীয় দল তাদের প্রতিবেশী ম্যানটেস্টার সিটি আছে এক পয়েন্ট পিছিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫২ ঘ.