২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে জোকোভিচ

কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে বিএনপি পারিবাস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তবে হেরে গেছেন মার্ডি ফিশ ও অ্যান্ডি রডিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে বিএনপি পারিবাস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তবে হেরে গেছেন মার্ডি ফিশ ও অ্যান্ডি রডিক। রডিক ৬-৩, ৪-৬, ৬-২ গেমে টমাস বার্দাইচের কাছে ও ফিশ ৬-৩, ৬-৪ গেমে অবাছাই খেলোয়াড় ম্যাথু এবদেনের কাছে হার মেনেছেন। ফিশ ও রডিক ব্যর্থ হলেও জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক খেলোয়াড় জন ইসনার। হুয়ান মোনাকোকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৯ঘ.