২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ানীবাজারের জয়

ঙ্গলবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের একমাত্র ম্যাচে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কক্সসিটি এসসিকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের একমাত্র ম্যাচে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কক্সসিটি এসসিকে হারিয়েছে। ৫৪ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন আলী হোসেন। এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ স্থানে আছে বিয়ানীবাজার। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থাকায় কক্সসিটির অবস্থান পঞ্চম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৫ঘ.