২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের অর্ধশতকে মেসি, বার্সার জয়

গোল দেয়ার কাজটাই যেন সহজ হয়ে গেছে লিওনেল মেসির কাছে। আবারো দুই গোল করে টানা দুই মৌসুমে গোলের অর্ধশতকে পৌঁছান তিনি রোববার। সেই সঙ্গে রেসিং সান্তান্দারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তার দল। চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে লা লিগায় পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে দশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল দেয়ার কাজটাই যেন সহজ হয়ে গেছে লিওনেল মেসির কাছে। আবারো দুই গোল করে টানা দুই মৌসুমে গোলের অর্ধশতকে পৌঁছান তিনি রোববার। সেই সঙ্গে রেসিং সান্তান্দারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তার দল। চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে লা লিগায় পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে দশে। সারদিনেরোয় খেলার ২৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সেস ফ্যাব্রেগাসের সেন্টার স্লাইড করে জালে পাঠান তিনি অত্যন্ত কাছ থেকে। পেনাল্টি থেকে লিগে ত্রিশতম গোল করে ব্যবধান বাড়ান তিনি ৫৬ মিনিটে। তারপরও শীর্ষ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন তিনি দুই গোলে। তবে এ দুটো নিয়ে এ মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়ালো ৫০-এ। গত মৌসুমেই ৫৩ গোল করেন মেসি। আর মাত্র পাঁচ গোল দিতে পারলেই সিজার রদ্রিগুয়েজের ২৩৫ গোলের ক্লাব রেকর্ড ছুঁয়ে ফেলবেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। গত ছয় খেলায় টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি গোল করেন ১৬টি। এর মধ্যে দেশের হয়ে তার প্রথম হ্যাট্রিকও রয়েছে। এই খেলায় জেতায় বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ২৬ খেলায় ৬০। রিয়াল মাদ্রিদ ৭০ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। এর আগের খেলায় রিয়াল মালোর্কার সঙ্গে ২-২ গোলে ড্র করায় তৃতীয় দল ভালেন্সিয়া পিছিয়ে পড়ে আরো খনিকটা। দলটির পয়েন্ট এখন ৪৪। দিনের অন্যান্য খেলায় আতলেটিকো মাদ্রিদ ২-০ গোলে গ্রানাদাকে, এসপানিওল ৫-১ গোলে রায়ো ভালেকানোকে ও ওসাসুনা ২-১ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২১ ঘ.