২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচের জয়, মারের হার

সহজ জয় দিয়ে বিএনপি পারিবাস ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। তবে প্রথম রাউন্ডেই হেরে গেছেন অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহজ জয় দিয়ে বিএনপি পারিবাস ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। তবে প্রথম রাউন্ডেই হেরে গেছেন অ্যান্ডি মারে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন কাজাখস্তানের আন্দ্রে গোলুবেভকে। এর আগে স্পেনের গার্সিয়া লোপেজের কাছে ৬-৪, ৬-২ গেমে হেরে যান মারে। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন র‌্যাংকিংয়ে চার নম্বরে থাকা মারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৮ঘ.