ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার মেসি চমৎকার খেলোয়াড়। কিন্তু নিজেকে কিংবদন্তীদের কাতারে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবলে তার সাফল্য দরকার বলে মনে করছেন ব্রাজিলের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে পাঁচ গোল করে দুনিয়ার সব ফুটবল বিশেষজ্ঞের প্রশংসা কুড়ান মেসি।
কিন্তু রোনালদো বলছেন, “মেসি দারুণ খেলোয়াড়। কিন্তু জিনেদিন জিদান কিংবা দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তী হতে হলে জাতীয় দলের হয়েও সাফল্য পেতে হবে তাকে।”
“আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি কেবল চমৎকার খেলোয়াড় হিসেবেই থেকে যাবেন,” যোগ করেন রোনালদো।
মেসির দল লা লিগায় রোববার খেলবে রেসিং সান্তান্দারের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪০ ঘ.
bdnews24