২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে মহিলা স্কুল ফুটবল

২০ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ঢাকা মহানগর মহিলা স্কুল ফুটবল প্রতিযোগিতা। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ঢাকা মহানগর মহিলা স্কুল ফুটবল প্রতিযোগিতা। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রতিযোগিতায় ৩২টি দলের অংশ নেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ২৬টি দল অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেছে। খেলা হবে চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো-মহিলা ক্রীড়া সংস্থা, বনানী মাঠ, মতিঝিল ও আজিমপুর। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষক ‘প¬্যান বাংলাদেশ’। তিন বছরের জন্য তারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিবছর বাফুফেকে ২৪ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে অর্থের পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই খুশি প¬্যানের কান্ট্রি ডিরেক্টর মিরনা রিমাতা এভোরা । তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নতি হোক। সেই কারণে আমাদের এগিয়ে আসা। বাফুফের সঙ্গে আমাদের সম্পর্ক মাত্র শুরু হয়েছে। আশা করছি ভবিষ্যতেও তা বাজায় থাকবে।” বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “বাফুফে এবং প¬্যান এক সঙ্গে মহিলা ফুটবলের উন্নয়নে কাজ করবে, যা খুবই আশার কথা। আশা করছি এই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে।” প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৪০ হাজার ও রানার্সআপ দল ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার পাবে। সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০০৩ ঘ.