ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবকে।
বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন মোহাম্মদ রিয়াদ ও জাহিদ হাসান। বিয়ানীবাজারের একমাত্র গোলদাতা দিপু।
শুক্রবার চ্যাম্পিয়নশিপ লিগের কোনো খেলা নেই। শনিবার মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক ও চট্টগ্রাম আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৮ঘ.
bdnews24