ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশান জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে বৃহস্পতিবার আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। খেলা শুরু হবে শুক্রবার থেকে।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিযোতিায় ৫৫টি ক্লাবের ৬৫০জন শ্যুটার অংশ নিচ্ছেন। গত আসরে ৫৩টি ক্লাবের ৪৫০জন শ্যুটার অংশ নিয়েছিলেন।
১০ মার্চ প্রতিযোগিতা শেষ হবে। শ্যুটিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৩ঘ.
bdnews24