২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নেমেই গোল করলেন তেভেজ

গোল করার অভ্যাসটা ভুলে যাননি কার্লোস তেভেজ। প্রায় পাঁচ মাস পর দর্শকদের সামনে মঙ্গলবার প্রথমবারের মতো খেলতে নেমে গোল করলেন তিনি বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে। তবে সিটির দলটি গঠন করা হয়েছিল ‘রিজার্ভ’ খেলোয়াড়দের নিয়ে। খেলায় তেভেজের দল জেতে ৩-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল করার অভ্যাসটা ভুলে যাননি কার্লোস তেভেজ। প্রায় পাঁচ মাস পর দর্শকদের সামনে মঙ্গলবার প্রথমবারের মতো খেলতে নেমে গোল করলেন তিনি বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে। তবে সিটির দলটি গঠন করা হয়েছিল ‘রিজার্ভ’ খেলোয়াড়দের নিয়ে। খেলায় তেভেজের দল জেতে ৩-১ গোলে। গত সপ্তাহেও মাঠে নেমেছিলেন তেভেজ। তবে ওই খেলা হয় দর্শক-বিহীন মাঠে। আর এই খেলায় মাঠে দর্শক হয় এক হাজারেরও বেশি। উপস্থিত ছিলেন সাংবাদিকরাও। মূলত, তেভেজের ৫১ মিনিটের গোলে খেলায় ফেরে তার দল। হ্যারি বানের কাছ থেকে বল পেয়ে গোলপোস্টের খুব কাছ থেকে শট নেন তিনি। বলও জড়িয়ে যায় জালে। এর আগে প্রথমার্ধেই গোল পেতে যাচ্ছিলেন তেভেজ, ফ্রি-কিক থেকে। কিন্তু বল চলে যায় গোলপোস্টে হাওয়া লাগিয়ে। গোল দেয়ার পরপর তেভেজকে তুলে নেয়া হয়। গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর দলের কোচ রবার্তো মানচিনির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। এর পর ক্লাবের অনুমতি ছাড়াই ২৮ বছর বয়স্ক তেভেজ তার দেশ আর্জেন্টিনা চলে যান। সেখানে থাকেন তিন মাস। স¤প্রতি ইংল্যান্ড ফিরে মানচিনির কাছে ক্ষমা চান তিনি। আর মানচিনি বলেন, খেলার মতো সুস্থ হয়ে উঠলে তিনি তাকে দলে নেয়ার কথা বিবেচনা করবেন। গত সপ্তাহে মানচিনি বলেন, তিন মাস পর মাঠে নামা সোজা কথা নয়। তাই এই মুহূর্তে তেভেজের মাঠে নামা ঠিক হবে না। তার খেলার মতো সুস্থ হয়ে উঠতে দুই সপ্তাহের মতো লাগতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৭ ঘ.