২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার মার্কেটিং কমিটিতে সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ফিফার মার্কেটিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বাফুফে ভবনে ফিফা সভাপতি সেপ ব্ল¬্যাটার এই ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ফিফার মার্কেটিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বাফুফে ভবনে ফিফা সভাপতি সেপ ব্ল¬্যাটার এই ঘোষণা দেন। সালাউদ্দিন এর আগে ফিফার টেকনিক্যাল কমিটির সদস্যও ছিলেন। এদিকে জাপানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২১ মহিলা বিশ্বকাপের আয়োজক কমিটির সদস্য হয়েছেন মাহফুজা আক্তার কিরন। কিরন বাফুফের মহিলা ফুটবল কমিটির কো-চেয়ারম্যান। এই অর্জনকে বাংলাদেশের মহিলা ফুটবলের অগ্রগতি বলেই মনে করেন ফিফা সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৯ঘ.