২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী টেনিসে শারাপোভার জয়, ফেদেরারের হার

যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক প্রদর্শনী ম্যাচে ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন মারিয়া শারাপোভা। তবে তার আগে আরেক প্রদর্শনী ম্যাচে অ্যান্ডি রডিকের কাছে ৫-৭, ৬-৭ গেমে হেরে যান রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক প্রদর্শনী ম্যাচে ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন মারিয়া শারাপোভা। তবে তার আগে আরেক প্রদর্শনী ম্যাচে অ্যান্ডি রডিকের কাছে ৫-৭, ৬-৭ গেমে হেরে যান রজার ফেদেরার। শারাপোভার বিপক্ষে খেলার এক পর্যায়ে ওজনিয়াকি তার ছেলে বন্ধু গলফার রোরি ম্যাকইলরয়কে কোর্টে আমন্ত্রণ জানান। মাত্র একদিন আগে হোন্ডা ক্লাসিক শিরোপা জিতে প্রথমবারের মতো গলফের র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠেন ম্যাকইলরয়। শারাপোভার বিপক্ষে একটি পয়েন্টও জেতেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪০ঘ.