২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সফররত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সফররত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এ সাক্ষাতে বাংলাদেশের ফুটবলের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উন্নত প্রশিক্ষণের জন্য ফিফার সহায়তা চান শেখ হাসিনা। এর জবাবে সেপ ব্ল্যাটার জানান, ফিফার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল দল নিয়মিত সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে যাবে। এ বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লালদেব সাংবাদিকদের এ বিষয়ে জানান। দিল্লি থেকে ব্যক্তিগত বিমানে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছান ব্ল্যাটার। ফিফা সভাপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ভারপ্রাপ্ত সভাপতি ঝ্যাং জিলং এবং ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা এলেন ব্ল্যাটার। এর আগে ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা। প্রদানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৪৩ ঘ.